ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নববধূর লাশ রেখে পালিয়েছে স্বামীর স্বজনরা

ads

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মোছাঃ সিমা বেগম(১৮) নামে এক গৃহবধুর মরদেহ রেখে পালিয়ে গেছে নিহত গৃহবধূর স্বামী ও স্বজনরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গত ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছে।  সিমার শ্বশুর বাড়ীর লোকজনের দাবি সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কিন্তু সিমার পরিবারের সদস্যদের দাবি যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহত সিমা বেগম অত্র জেলা সদর কাছাইট এলাকার মৃত সফিক মিয়ার পুত্র মোঃ আপন মিয়ার স্ত্রী এবং আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের লামার বাড়ীর মোঃ মুসা মিয়ার মেয়ে। এদিকে মেহেদীর  রং না মুছতেই সিমার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

সিমার চাচাতো ভাই, মোঃ নেয়ামত উল্লাহ জানান, গত ৬ মাস আগে আপন মিয়ার সাথে সিমার সামাজিক ভাবে বিয়ে হয়েছে। কিন্তু সিমার পরিবার গরীব অসহায় হওয়ায় কিছু যৌতুক দেন। পরে সিমা কে গত ২ মাস আগে আরো যৌতুকের দাবিতে আখাউড়ায় বাপের বাড়িতে পাঠিয়ে দেয় আপন মিয়া। কিন্তু সিমার ৫ বোন ১ ভাই,  মা নেই বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে। সিমার বড় বোন বিদেশে থাকে। সে যৌতুক দেওয়ার আশ্বাস দিলে সিমা কে গতকাল আপন তার বাড়ীতে নিয়ে যায়। ফোন করে আজ সকালে আপনের পরিবার জানায় সীমা আত্নহত্যা করে মারা গেছে লাশ সদর হাসপাতালে আছে, কিন্তু হাসপাতালে গিয়ে সিমার শ্বশুর বাড়ীর কাউকে পাওয়া যায়নি।  নেয়ামউল্লাহ আর বলেন,  সিমার সারা শরীর, গলায়, গাল ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড আমরা এর বিচার চাই।

যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ রহিম জানান, আমরা খবর পেয়ে সদর হাসপাতাল থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছি।  এখন পোস্টমর্ডেমের জন্য অপেক্ষায় আছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই গৃহবধূর হত্যার কারন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page